গুগলের রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

১৮ মে, ২০২২ ২৩:২২  
রাশিয়ান কর্তৃপক্ষ গুগলের রাশিয়া ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর ফলে রাশিয়ার কার্যালয়ের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। গুগলের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। এর আগে বুধবার রাশিয়ায় গুগলের রাশিয়ান সাবসিডিয়ারির পক্ষ থেকে দেওলিয়া ঘোষণা করা হবে বলে জানানো হয়। ওই মুখপাত্র বলেন, দেওলিয়া ঘোষণা দিতে গুগল রাশিয়ার পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় দলিলাদি জমা দেয়া হয়েছে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে অ্যালফাবেটের ইউটিউবকে ব্লক করার কোনো পরিকল্পনা ছিলো না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যদিও ইউটিউবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও জরিমানা রয়েছে। রসটেলিকমের প্রধান নির্বাহী মিখাইল ওসিভকি বলেন, গুগল রাশিয়াতে তাদের সার্ভারসহ সবকিছুই স্বাভাবিকভাবে পরিচালনা করে আসছিলো। ডিবিটেক/বিএমটি